প্রকাশিত: ২০/০৯/২০১৬ ৯:২০ পিএম

kawkhali-news-pic-max-width-640-max-height-480মোঃ জয়নাল আবেদীন, কাউখালী থেকে::
খাগড়াছড়ির আলুটিলায় পর্যটনের নামে ভূমি বেদখলসহ বিভিন্ন দাবীতে কাউখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও অংগ সংগঠন। মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য রুপন মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হিলইউমে›স ফেডারেশন রাঙ্গামাটি জেলার সভাপতি মন্টি চাকমা, পিসিপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কুনেন্টু চাকমা, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদিশ চাকমা, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধন কুমার চাকমা, ইউপিডিএফ কাউখালী ইউনিট নেতা বাবুল চাকমা প্রমুখ। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কচুখালীতে সমাবেশে মিলিত হয়।

সভায় খাগড়াছড়ির আলু টিলা ও পানছড়ির ঝর্না টিলায় পর্যটনের নামে ভূমি বেদখল বিরুদ্ধে সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানানো হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer