সাত বছরের অপেক্ষার অবসান, ১৯ নভেম্বর রোহিঙ্গা গণহত্যা মামলার রায়
দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে রোহিঙ্গা গণহত্যার বিচার ঘিরে। মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার ...
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::
নাইক্ষ্যংছড়ি বাজারে কম্পিউটারে নগ্ন ছবি ও ভিডিও রাখায় মালিক ছোটন দাশকে ৫০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অনাদায়ে ৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম।
সিনোমাটোগ্রাফ আইন-১৯১৮ এর ৬ ধারার বিধান মোতাবেক ছোটন দাশকে এ দন্ড দেয়া হয়।
রোববার (১১ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পারিচালিত হয়।
সূত্র জানায়-দোকানের ব্যবহৃত কম্পিউটারে অবৈধ বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও রেখে নানা মোবাইলে লোড করে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম বলেন- ছোটন দাশ পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে এ যাত্রায় রক্ষা পেয়েছেন। ঘটনার পুনরাবৃত্তি ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
পাঠকের মতামত