প্রকাশিত: ১১/০৯/২০১৬ ৯:০৬ পিএম

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::

নাইক্ষ্যংছড়ি বাজারে কম্পিউটারে নগ্ন ছবি ও ভিডিও রাখায় মালিক ছোটন দাশকে ৫০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অনাদায়ে ৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম।

সিনোমাটোগ্রাফ আইন-১৯১৮ এর ৬ ধারার বিধান মোতাবেক ছোটন দাশকে এ দন্ড দেয়া হয়।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পারিচালিত হয়।

সূত্র জানায়-দোকানের ব্যবহৃত কম্পিউটারে অবৈধ বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও রেখে নানা মোবাইলে লোড করে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম বলেন- ছোটন দাশ পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে এ যাত্রায় রক্ষা পেয়েছেন। ঘটনার পুনরাবৃত্তি ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer