প্রকাশিত: ১৩/০৬/২০১৬ ৭:৫৯ এএম

Iman hossain picনিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার ইয়াবা ডন হিসেবে খ্যাত ঈমান হোসনকে আটক করেছে পুলিশ। সে টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার ওসমানের ছেলে ও একাধিক ইয়াবা মামলার পলাতক আসামী জুবাইরের ছোট ভাই।

১২ জুন ভোর রাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় পতিতা ও ইয়াবা বিক্রির হাট থেকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ ও সেকেন্ড অফিসার এসাাই কাঞ্চনের নেতৃত্বে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জুবাইর হোসেন ও ঈমান হোসেন তারা দুই ভাই ইয়াবা ব্যবসা করে অল্পদিনে কোটিপতি বনে যান। ঈমান হোসেনের বিরুদ্ধে একাধিক ইযাবা মামলার পলাতক আসামী বলে জানা গেছে। সে কি মামলায় আদালতে যাচ্ছে তা এখন সচেতন মহলের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এদিকে তাকে ছাড়িয়ে নেওয়া এবং সন্দেহমূলক ভাবে আটকের ধারায় আদালতে প্রেরণ করার জন্য মোটা অংকের মিশন নিয়ে মাঠে নেমেছে একটি প্রভাবশালী মহল ।

এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ জানান,আমিসহ পুলিশের একটি টিম টহলে যায়। পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে সন্দেহমূলক ভাবে ঈমান হোসেনকে আটক করা হয়। পরে তাকে ৩৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ করা হযেছে বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...