প্রকাশিত: ১৫/০৮/২০১৬ ৭:৫২ এএম

টেকনাফ প্রতিনিধি::

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার সেনাবাহিনীর কম্বাট ইউনিফর্মসহ ইউ কাই টি প্রকাশ চৌ-তু (৪৫) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানায়, রবিবার (গতকাল) সকাল ১০টায় ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ানের নায়েক সুবেদার লাল মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহলদল টেকনাফ স্থল বন্দরের চেকপোস্টে মিয়ানমার প্রত্যাগমনকারী ওই নাগরিককে সন্দেহ হলে তল্লাশি করে। এসময় তার কাছ থেকে মিয়ানমার সেনাবাহিনীর কম্বাট ইউনিফর্ম, মিয়ানমার ৮৩৩২ নং একটি বর্ডার পাস, একটি মোবাইল সেট, মিয়ানমার কিয়েট ও বাংলাদেশী টাকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এদিকে জব্দ করা কম্বাট ইউনিফর্ম ও অন্যান্য মালামালসহ আটক মিয়ানমার নাগরিককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে বিজিবি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer