প্রকাশিত: ১৪/০৬/২০১৬ ৭:৪৭ এএম , আপডেট: ১৪/০৬/২০১৬ ৭:৪৯ এএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী গ্রামের মোক্তার আহমদের কন্যা ও পোকখালী আইডিয়াল কেজি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী শিউলি জাহান বাপ্পি অপহরণের ৮দিন পরও উদ্ধার না হওয়ায় ঐ ছাত্রীর পরিবার উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। গত ৫ জুন সকাল ১০টায় অপহরণের শিকার হয় বলে তার পিতা মোক্তার আহমদ জানান। এদিকে শিউলির পিতা মোক্তার আহমদ বাদী হয়ে ঘটনার পরদিন কক্সবাজার মডেল থানায় একই এলাকার নুরুল আজিমসহ ৬/৭জন ব্যক্তিকে বিবাদী করে অভিযোগ দায়ের করে। বর্তমানে অভিযোগটি ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ আহমদের নিকট তদন্তাধীন রয়েছে। ৮দিন পরও তার কন্যার খোঁজ খবর না পাওয়ায় অবশেষে বর্ণিত নুরুল আজিমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। সূত্রে প্রকাশ, স্কুলে যাওয়া-আসার পথে একাধিকবার প্রেমের প্রস্তাব দিয়ে আসলে শিউলি তা প্রত্যাখ্যান করায় নুরুল আজিমের নেতৃত্বে একদল অপহরণকারী তার মেয়েকে অজ্ঞাত স্থানে নিয়ে আটক রেখেছে বলে তার দাবী।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...