প্রকাশিত: ০৫/০৬/২০১৬ ৬:৪৮ এএম , আপডেট: ০৫/০৬/২০১৬ ৬:৫৪ এএম

bfgbfফারুক আহমদ, উখিয়া;;
উখিয়ার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন বিছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১নং জালিয়া পালং ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চৌধুরী বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের এস,এম ছৈয়দ আলম। ২নং রতœাপালং ইউনিয়নে নাগরিক কমিটি সমর্থিত সতন্ত্র প্রার্থী খাইরুল আলম চৌধুরী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির মনোনীত নুরুল কবির চৌধুরী। ৩নং হলদিয়া পালং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহ আলম বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি’র এস,এম শামশুল হক বাবুল। ৪নং রাজা পালং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত জাহাঙ্গীর কবির চৌধুরী পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি’র প্রার্থী তারেক মাহমুদ রাজিব। ৫নং পালং খালী ইউনিয়নে সতন্ত্র প্রার্থী এম গফুর উদ্দিন চৌধুরী পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের শাহদাৎ হোসেন জুয়েল।

নির্বাচিত প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ২জন, বিএনপি’র ১জন ও বিএনপি’র বিদ্রোহী ২জন রয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...