উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/০৯/২০২৬ ৯:৫০ পিএম

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উখিয়া প্রেসক্লাবের হলরুমে নির্বাচন কমিশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের সভাপতি ও উখিয়া প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম হেলালী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার।

বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল এবং কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উখিয়া প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মমতাজ উদ্দিন বাহারী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের আঞ্চলিক অফিস প্রধান শামসুল হক শারেক, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু এবং উখিয়া প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও আইন উপদেষ্টা কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী।

প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম হেলালী নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, সংবাদপত্র ও সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। নতুন নেতৃত্ব সাংবাদিকদের কল্যাণে কাজ করার পাশাপাশি জনস্বার্থে আরও শক্তিশালী ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির সভাপতি সাইফুর রহিম শাহীন, সাধারণ সম্পাদক ফারুখ আহমদ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আমিন সিদ্দিকী, সাবেক সহসভাপতি গফুর মিয়া চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য আমানুল হক বাবুল।

এ সময় নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি কমরুদ্দিন মুকুল, সহসভাপতি এ এইচ সেলিম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আজিজ, সহসাধারণ সম্পাদক শহিদ রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হক বাবুল, দপ্তর ও ক্রীড়া সম্পাদক ফেরদৌস ওয়াহিদ এবং কার্যনির্বাহী সদস্য রতন কান্তি দে, মৌলভী নুরুল হক ও সাবেক সহসাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী আবুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে নবীন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন সদস্য হিসেবে বরণ করা হয় পলাশ বড়ুয়া, শহিদুল ইসলাম, নিশান, ইফতেখার, শাহেদ হোছাইন মুবিন, নবী হোছাইন, ইমরান আল মাহমুদ ও সালাহ উদ্দিনকে।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে উখিয়া প্রেসক্লাবের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং সাংবাদিকদের পেশাগত কল্যাণের পাশাপাশি এলাকার মানুষের কথা আরও জোরালোভাবে তুলে ধরা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

পাঠকের মতামত

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer