প্রকাশিত: ১৮/০৫/২০১৬ ৩:১৮ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও ::
কক্সবাজারের ঈদগড় হাসনাকাটা গ্রামে প্রেমিকের সাথে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার হাসনাকাটা গ্রামের আব্দু রশিদের কিশোরী কন্যা আয়েশা ছিদ্দিকা (১৫) নিজ বাড়ীতে শয়ন কক্ষে গলায় উড়না পেছিয়ে আত্মহত্যা করে। এই সময় বাড়ীর লোকজন ক্ষেতখামারের কাজে বাহিরে ছিল। বাড়ীতে এসে দেখতে পেয়ে অজ্ঞান অবস্তায় ঈদগড় বাজারে ডা: সাহাব উদদীনের চেম্বারে নিলে তাকে মৃত ঘোষনা করা হয়। বিষয়টি তৎক্ষনাৎ ঈদগড় পুলিশ ফাঁড়ির বিশেষ দায়িত্বে থাকা এ এস আই জাহেদ করিমকে অবহিত করলে তিনি কিশোরী আয়েশা ছিদ্দিকার প্রতারক প্রেমিক একই গ্রামের মো: কালু বৈদ্যের পুত্র জাকের আহাম্মদকে ঈদগড় বাজার থেকে আটক করে এবং লাশ নিজ হেফাজতে নিয়ে মর্গে পাঠিয়ে দেয়।
ঈদগড় পুলিশ ক্যাম্পের আইসি মো: হাশেম ঘটনার সত্যতা স্বীকার করেন এরং সংশ্লিস্ট ধারায় মামলা প্রস্তুতি চলছে বলে জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...