প্রকাশিত: ২৮/০৫/২০১৬ ৩:৪০ পিএম

IMG_20160528_153928আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওতে মাইক্রোবাস দুর্ঘটনায় হেলপার নিহত ও অপর একজন আহত হয়েছে। শনিবার দুপুর দুইটায় ঈদগাও মেহেরঘোনা জব্বারিয়া দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জানে আলম (২৫) ও আহত জনি আলম (২০) খোদাইবাড়ী এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও জব্বারিয়া মাদ্রাসার সহ সুপার মৌলানা নুরুল আজিম জানান, ঈদগাঁও বাসষ্টেশন এলাকার একটি ওয়ার্কশপে মেরামতশেষে হাইয়েস মাইক্রোবাস (নং চট্টমেট্রো- চ – ৪৯৮৬) ট্রায়েল দিতে মহাসড়কে নামে। হেলপার জানে আলম গাড়িটি ড্রাইভ করছিল। এসময় ইঞ্জিন মিস্ত্রী জনি পাশের সিটে  বসেছিল। মেহেরঘোনা ফরেষ্ট অফিস গেইট পর্যন্ত গিয়ে গাড়ীটি ঘুরিয়ে আবার ঈদগাঁও বাসষ্টেশনে চলে আসার পথে জব্বারিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এসে চালক গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।  দ্রুতগামী গাড়ীটি কয়েকবার ডিগবাজি খেয়ে একপর্যায়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে চালকের আসনে থাকা হেলপার জানে আলম ঘটনাস্হলে নিহত হয়। অপর আরোহী জনি গুরুতর আহত হয়ে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি মিনহাজ মাহমুদ ভূইয়া জানান, দূর্ঘটবনা কবলিত গাড়ীটি হইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...