প্রকাশিত: ২১/০৬/২০১৭ ২:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের মহেশখালীতে গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

বুধবার ভোর রাতে মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে : ১৩ টি ওয়ান শুটারগান, .১২ বোর শর্ট গানের গুলি-২২ টি, ৫.৫ মিমি/২২ গুলি ৪০৮ টি ও ২৩ হাজার টাকা।

আটক ব্যক্তিরা হলেন: মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়রে ফকিরখালী পাড়ার নুর আহম্মেদ এর ছেলে হাবিবুর রহমান (৩২), উত্তর নলবিলা গ্রামের আজিজুল হকের ছেলে শহিদুল ইসলাম (২৪) ও বাড়িয়াছি গ্রামের মৃত নুরুল আফছারের ছেলে মো. নাসির উদ্দিন (৩০)।

কক্সবাজারস্থ র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশখালীর শাপলাপুরে কয়েকজন অস্ত্র ব্যবসায়ীরা আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় জন্য অবস্থান করছে এমন খবর পায়। পরে ওইস্থান থেকে অভিযান চালিয়ে ৩ জন অস্ত্র ব্যবসায়ীরাকে আটক করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র
আটকদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে এনামুল হকের বসতবাড়ির গোয়ালঘর থেকে ১৩ টি ওয়ান শুটারগান, .১২ বোর শর্ট গানের গুলি-২২ টি, ৫.৫ মিমি/২২ গুলি ৪০৮ টি এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সময় আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার কথা স্বীকার করে।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি শেষে মহেশখালী থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer