ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৭/২০২৫ ১১:২৩ পিএম , আপডেট: ০১/০৭/২০২৫ ১১:২৩ পিএম

রাঙামাটি জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকা থেকে মুহাইমিনা ইসলাম উর্মি (২৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) বিকালে আলম ডকইয়ার্ড এলাকার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, মৃত মুহাইমিনা ইসলাম উর্মি রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী।

রাঙামাটির কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহ থেকে আত্মহত্যার পথ বেচে নিতে পারে উর্মি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বনরূপা আলম ডকইয়ার্ড এলাকায় ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সুত্র, আজাদী

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...