সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ...


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ১১টায় নিজ বাসভবন থেকে হাজী এম,এ কালাম সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখারুল আবরারকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায়,গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইফতেখারুল আবরার নাইক্ষ্যংছড়ি এম,এ কালাম সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাসহারুরুল হক।
ওসি আরো বলেন, গ্রেফতারকৃত আবরার নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনে কলেজ শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
পাঠকের মতামত