সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ০১/০৭/২০২৫ ৮:৩১ এএম

কক্সবাজারের রামুতে মো. তানভীর নামের স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।

তানভীর রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামের আনোয়ারুল হকের ছেলে এবং রামুর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

তানভীরের মা আসমাউল হোসনা জানিয়েছেন- তার বড় ছেলে মো. তানভীর (১৫) রবিবার, ২৯ জুন সকাল সাড়ে সাতটায় স্কুল ড্রেস পড়ে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হন।

পরে সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজ নিয়ে জানতে পারেন সে ওইদিন স্কুলেও যায়নি।

এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছে খোঁজাখুজি শুরু করেন।

কিন্তু সোমবার রাত পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো স্কুলের নির্ধারিত শার্ট ও প্যান্ট।

দুদিন ধরে নিখোঁজ হওয়ায় মো. তানভীরের পিতা-মাতা ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ছেন।

তারা মো. তানভীরের সন্ধান পেলে যোগাযোগ করার জন্য সবার প্রতি সবিনয়ে অনুরোধ জানিয়েছেন।

সন্ধান পেলে যোগাযোগ করা যাবে, মোবাইল নাম্বার ০১৮৪০-০৪৩৭৭৩ অথবা ০১৮২২-৯৩০৯৬৮।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...