প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ১০:৫১ পিএম

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আমার নামে “সাত হাজার পিস ইয়াবাসহ একজন আসামিকে ক্যাম্পে এনে পরবর্তীতে আর্থিক লেনদেনে ছেড়ে দেওয়া হয়েছে” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। সংশ্লিষ্ট সংবাদে আমার নাম উল্লেখ করে যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত ঘটনা নিম্নরূপঃ
গত ২১/০৬/২০২৫ খ্রি. ৮ এপিবিএন নিয়ন্ত্রণাধীন পানবাজার পুলিশ ক্যাম্পের জিডি নং-৪৮৮, তারিখ-২১/০৬/২০২৫ খ্রি. মূলে আমি সঙ্গীয় ফোর্সসহ আসামী আব্দুল করিম (৪১), পিতা-আলী আহমদ, মাতা-কুলছমা খাতুন, সাং-বালুখালী-১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে চেকপোস্ট-০৯ এলাকা থেকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী নিজ হাতে তার শার্টের পকেট থেকে ২৭ (সাতাশ) পিস ইয়াবা সদৃশ্য ট্যাবলেট বের করে দেয়, যা তাৎক্ষণিকভাবে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে ক্যাম্পে আনার পর উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর প্রকৃতি নিয়ে সন্দেহ দেখা দিলে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমি আসামী ও আলামতসহ উখিয়া থানায় উপস্থিত হই। থানায় অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশে দায়িত্বরত এসআই (নিঃ) খালেক সাহেবের মাধ্যমে উদ্ধারকৃত আলামত যাচাই-বাছাই করেন। দীর্ঘ পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায় যে, ট্যাবলেটগুলো প্রকৃত মাদকদ্রব্য নয় এবং থানায় গ্রহণযোগ্য নয়। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আসামীকে ক্যাম্পে ফিরিয়ে আনা হয়। ক্যাম্পে ফিরে আসার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক, আসামীকে যথাযথ মুচলেকা ও জিম্মানামা গ্রহণপূর্বক তার আত্মীয় মো: দেলোয়ার হোসেনের জিম্মায় ২১/০৬/২০২৫ খ্রি. তারিখ রাত ২৩.৫০ ঘটিকায় সাক্ষী ১। মো. দেলোয়ার হোসেন ও ২। হুমায়ুন পারভেজ ইমনের উপস্থিতিতে বুঝিয়ে দেওয়া হয়।

ঘটনার প্রতিটি ধাপ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পেশাগত শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। এতে কোথাও কোনো অবৈধ আর্থিক লেনদেনের ঘটনা ঘটেনি। বরং সংবাদে প্রচারিত তথ্য

উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমি এই ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি, দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রেখে যাচাই-বাছাই ছাড়া এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য।

প্রতিবাদকারী
মোঃ জাহাঙ্গীর আলম
বিপি নং ৮৪০৩০৮৪১৬৯
এসআই (নিরস্ত্র)
৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজার

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...