বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ১:২৯ পিএম

এবার ফিলিস্তিনিবাসীর পাশে দাঁড়িয়েছে কক্সবাজারে অবস্থানরত ১৯৯২ সালের নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক হাজার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য রান্না করা খাবার এবং অন্য ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে তারা।

ত্রাণ সংগঠক আবু আরাফাত এবং সিরাজুল হক আবরার বলেন, ‘আমরা শরণার্থী হলেও আমাদের মধ্যেও সহমর্মিতার শক্তি প্রবল। আমাদের জীবন যেমন সংগ্রামে ভরা, তেমনি অন্য মানুষের কষ্ট বুঝতেও আমরা সক্ষম। ফিলিস্তিনিদের যে দুর্দশা, আমরা সেটি হৃদয়ে অনুভব করি। আমরা তাদের জন্য কিছু করতে পারি, এটাই আমাদের মানবতার প্রকাশ।’

ফিলিস্তিনের গাজার শরণার্থীদের সহায়তার আগে থেকেই বাংলাদেশের শরণার্থী রোহিঙ্গারা নিজেদের মানবিক উদ্যোগের দৃষ্টান্ত তৈরি করে আসছে। শুধু ফিলিস্তিন নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ সঙ্কটেও সাহায্যের হাত বাড়িয়েছে তারা।

বাংলাদেশের চলমান বন্যায় নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীরা ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় বন্যা ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারকে নগদ অর্থ ও চাল, ডাল, তেল, লবণ, মরিচ, হলুদ, পেঁয়াজসহ ত্রাণ সামগ্রী প্রদান করতে এগিয়ে এসেছে তারা।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer