নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১/০৪/২০২৬ ৫:৩২ পিএম , আপডেট: ২১/০৪/২০২৬ ৫:৩২ পিএম

 কক্সবাজার সরকারি মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে উশো-কারাতে ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল করিম মোহাম্মদ তারেক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর-এর লিয়াজোঁ কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বায়েজিদ এবং উশো ন্যাশনাল কোচ আনিস সোহেল। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক শামীম আহমেদসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও কক্সবাজার জেলা উশো ফেডারেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে উশো ও কারাতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আত্মরক্ষার দক্ষতা অর্জন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শারীরিক সক্ষমতা উন্নয়নে মার্শাল আর্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সুস্থ দেহ ও সুস্থ মন গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে কলেজ মাঠে মিউজিকের তালে তালে উশোর বিভিন্ন কৌশলের মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থাপন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

উদ্বোধনের মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer