প্রকাশিত: ২১/০৮/২০১৬ ৭:৫৩ এএম , আপডেট: ২১/০৮/২০১৬ ৭:৫৪ এএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার ) প্রতিনিধি::

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী গ্রামের মৃত রশিদ আহমদ ভুলুর পুত্র মোহাম্মদ রমজান মিয়ার স্ত্রী বুলবুল আক্তার ১৯ আগষ্ট রাতে (স্বামীর অনুপস্থিতিতে) নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ও মুল্যবান কাগজপত্র নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ তুলেছে স্বামী। এ ঘটনায় স্বামী আত্মীয়-স্বজনদের বাড়ীতে খোঁজেও স্ত্রীকে না পেয়ে অবশেষে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বিগত ৩ বছর পূর্বে বর্ণিত রমজান মিয়ার সাথে পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বড়বিল গ্রামের নুরুল হকের কন্যা বুলবুল আক্তারের সাথে বিয়ে হয়। ৩ বছর দাম্পত্য জীবনে তাদের মাঝে এক সন্তানও জন্ম নেয়। স্বামী রমজান মিয়ার দাবী, তার মায়ের সাথে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে বিদেশ থেকে দেয়া স্বর্ণ, মূল্যবান মোবাইল, নগদ ৫০ হাজার টাকা ও বাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র জমির খতিয়ানসহ অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে । রমজান মিয়া পেশায় গাড়ী চালক। সে মাইক্রোবাস নিয়ে চট্টগ্রামে অবস্থানকালীন তার স্ত্রী এ ঘটনা ঘটিয়েছে বলে জানায়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer