প্রকাশিত: ১৭/০৭/২০১৬ ৬:৩০ এএম , আপডেট: ১৭/০৭/২০১৬ ৬:৫৬ এএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে মাত্র ১ জন শিক্ষক দিয়ে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে তাকে অন্যান্য সরকারি দায়িত্ব পালনে অধিকাংশ সময় ব্যস্ত থাকতে হচ্ছে বিধায় ৪৫০ জন ছাত্র-ছাত্রীর পড়ালেখা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে বলে দায়িত্বরত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মাজেদ নিজেই স্বীকার করেছেন। তিনি বলেন, প্রধান শিক্ষক আলেয়া সুলতানা মাতৃত্বকালীন ছুটি নিয়েছে ৩ মাস আগে।

তিনি বলেন, এ স্কুলে ১০ শিক্ষকের পদ রয়েছে। তবে প্রায় ৩ মাস যাবত তিনি একাই দায়িত্ব পালন করলেও ছাত্র-ছাত্রীদের যতটুকু সময় দিতে পেরেছেন, তা দিয়ে শিক্ষার অনুকুল পরিবেশ মুখ থুবড়ে পড়ার কথা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউ,পি, সদস্য আব্দু শুক্কুর জানান, এ বিদ্যালয়ে অন্ততপক্ষে ৪/৫ জন শিক্ষক দেওয়ার জন্য শিক্ষা অফিসে বার বার ধর্ণা দেওয়া হলেও কোন কাজ হয়নি। তিনি বলেন, এমতাবস্থায় সাড়ে ৪ শতাধিক ছাত্র-ছাত্রীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য উপজেলা শিক্ষা অফিসার শামীম ভুঞার মুঠোফোনে যোগাযোগ করার বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী দুঃখ করে বলেন, থাইংখালী সদর এলাকায় প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের পড়ালেখার মান তুলনামূলকভাবে প্রশংসনীয়। তবে গত তিন মাস ধরে শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের পড়ালেখা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...