ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ৮:২৬ এএম

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের এক দরিদ্র নারীর নামে চলতি মাসের বিদ্যুৎ বিল এসেছে প্রায় আড়াই কোটি টাকা। হঠাৎ এমন অস্বাভাবিক বিল হাতে পেয়ে হতবাক হয়ে পড়েছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, ওই নারীর বাড়িতে দীর্ঘদিন ধরে প্রতি মাসে সাধারণত ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসত। কিন্তু চলতি মাসে তাঁর নামে ইস্যুকৃত বিলে পরিশোধযোগ্য অর্থ দেখানো হয় ২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১০৪ টাকা। এত বিশাল অঙ্কের বিল দেখে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন এবং কী করবেন বুঝে উঠতে পারছিলেন না।

বিষয়টি দ্রুত স্থানীয়দের নজরে এলে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বিলের কপির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। একটি দরিদ্র পরিবারের নামে এমন অস্বাভাবিক বিল কীভাবে তৈরি হলো, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেয়।

পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, এটি মূলত তথ্য এন্ট্রির সময় সৃষ্ট একটি কারিগরি ভুল। গ্রাহকের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তদন্ত করে প্রকৃত বিল সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমান বলেন, “কম্পিউটারে তথ্য ইনপুট দেওয়ার সময় সংখ্যাগত ভুল হওয়ায় এমনটি ঘটেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা বিলটি সংশোধন করে দিয়েছি। গ্রাহককে প্রকৃত বিলই পরিশোধ করতে হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...