প্রকাশিত: ১৪/১২/২০১৬ ২:৪৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::

টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে ৪ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ সিএনজি চালক সাহাব উদ্দিনকে (২৫) আটক করেছে হাইওয়ে পুলিশ।  এসময় ইয়াবা বহনে ব্যবহৃত (কক্সবাজার থ-১১) সিএনজিটিও জব্দ করা হয়।

বুধবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক যুবক একই উপজেলার নয়াবাজার পশ্চিম সাতঘরিয়াপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে। ।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই জামাল হোসেন জানান, আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানার সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...