বার্তা পরিবেশক
প্রকাশিত: ০৯/১১/২০২৬ ৮:২০ পিএম

আমি মাস্টার শাহ আলম।   সম্প্রতি  আমাকে জড়িয়ে টিটিএন নামক একটি ফেইসবুক পেইজে  ‘পরিচয় দেন স্কুল শিক্ষক, শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃতপক্ষে,   জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তর ঘুমধুমের মামুন, যিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে পরিচিত, এবং সিএনজিচালক মাদকাসক্ত  রফিক আমার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র করে আসছেন।

ছাত্রদল নেতা  মামুন  সীমান্ত এলাকায় বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্ন চোরাচালান  কর্মকাণ্ড পরিচালনা করতেন এবং সিএনজিচালক রফিক তাঁর চোরাচালানের মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁদের এসব কর্মকাণ্ড ও আমার সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জের ধরে আমাকে ইয়াবা ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি।

এ বিষয়ে রফিকের সঙ্গে আমার কথোপকথনের অডিও কল রেকর্ড সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে এসব অডিও রেকর্ড সংশ্লিষ্ট প্রশাসন ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে প্রমাণ হিসেবে উপস্থাপন করতে প্রস্তুত আছি। অডিওটা যাচাই করলেই ঘটনার প্রকৃত প্রেক্ষাপট সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

আমি স্পষ্টভাবে বলতে চাই, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আমাকে মাদক কারবারের সঙ্গে জড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারও কথোপকথনে আমার নাম উল্লেখ করলেই আমি অপরাধী হয়ে যাই না। অভিযোগ থাকলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তা যাচাই করতে হবে। আমি উক্ত সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী:

মাস্টার শাহ আলম

শিক্ষক, ফাত্তারাঝিরি সরকারি প্রাথমমিক বিদ্যালয়

পাঠকের মতামত

কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসার শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন ...