ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/১১/২০২৬ ৪:৩৮ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেফতাররা স্থানীয় বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। উপজেলার ওচমানপুর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেফতাররা হলেন- ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট, তার ছেলে আজাহার উদ্দিন মাহিন ও ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময় মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছে একটি অসাধু চক্র। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। ওই সময় সার পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়। আটকদের দেওয়া তথ্য ও তাদের মোবাইল ফোনের কল লিস্ট ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীদের সম্পৃক্ততা পায় পুলিশ।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করে পুলিশ। নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন সার চালানের বিষয়টি আটকদের কাছে জানায় এবং স্থানীয়ভাবে সাহায্য করার জন্য বলে। পরবর্তীতে মিরসরাই ইকোনমিক জোন এলাকায় শওকত আকবর সোহাগ ট্রাকবোঝাই সারের বস্তাগুলো মুহুরী প্রজেক্টের বেড়িবাঁধ অঞ্চল দিয়ে মিয়ানমারে পাচার করে দেওয়ার জন্য লোভ দেখায়। প্রলোভনে সে ফাবিয়াতুল ফারাবিসহ অপরাপর আসামিদের সহযোগিতায় সারের বস্তাগুলো মিয়ানমারে পাচারের চেষ্টা করে। পুলিশের তৎপরতার কারণে তা পারেনি।

রোববার ভোরে অভিযান চালিয়ে পাচারের সঙ্গে মহসিন সম্রাট, তার ছেলে আজহার উদ্দিন ও ফারাবি হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, বাদশাহ নামে একজনকে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের অফিস থেকে সারপাচার সংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা শেষে গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসার শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন ...