নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪/০৯/২০২২ ৫:১৪ পিএম , আপডেট: ০৪/০৯/২০২২ ৫:১৯ পিএম

কক্সবাজার বিমানবন্দরে সংবর্ধিত হয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কমোডর নুরুল আবছার। রোববার সকালে তিনি হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হন। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় নবাগত কউক চেয়ারম্যান কমোডর নুরুল আবছার বলেন, ‘কক্সবাজারকে ভবিষ্যতে আইকনিক সিটিতে রূপান্তরের জন্য আমি কাজ করবো। প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রায় আমরাও অংশীদার হবো। সুন্দর কক্সবাজার উপহার দেয়ার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

তিনি বলেন, ‘অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিষয়টি আমাদের নজর দিতে হবে। কক্সবাজারের উন্নয়নের সবার সম্মিলিত উদ্যোগ ও পরামর্শ দরকার।’

এর আগে সকাল ১০টা থেকে কউক চেয়ারম্যান আসার খবরে শত শত নোহা, মাইক্রো, পাজেরো ও মোটরসাইকেল নিয়ে কক্সবাজার বিমানবন্দরে ছুটে আসে হাজারো মানুষ। একপর্যায়ে জনস্রোতে রূপ নেয় কক্সবাজার বিমানবন্দর। পরে গাড়ি বহর নিয়ে তাঁকে কউক ভবনে পৌঁছে দেন হাজার হাজার জনতা।

এসময় উপস্থিত ছিলেন কউকের সচিব আবু জাফর মোঃ রাশেদ, প্রকল্প পরিচালক লে. কর্ণেল খিজির আহমদ, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল, জেলা মহিলা আওয়ামী লীগের হামিদা তাহের, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণি ও সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ কক্সবাজার

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...