ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ১২:১৩ পিএম

নড়াইল সদর উপজেলায় বাস অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক মো.আকবর হোসেন (২৮) নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার কালনা – যশোর মহাসড়কের বাদশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।

নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন – যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আবু তাহের স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন লক্ষ্মীপুর জেলার কলাকোপা গ্রামের আব্দুল হাসিম শেখের ছেলে।

পুলিশ জানা যায়, বুধবার ঢাকা থেকে জাহানারা বেগম তার স্বামী আবু তাহের লাশ নিয়ে যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের যশোর – কালনা মহাসড়কের বাদশার গ্যারেজে আসলে নড়াইল থেকে আসা একটি লোকাল বাসের সাথে অ্যাম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে জাহানারা বেগম ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন নিহত হয়। এবং সাথে থাকা ইসান নামের এক আহত হয়।

এ বিষয়ে নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বার্তা বাজারকে বলেন, বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer