প্রকাশিত: ১৭/০৯/২০১৬ ৭:১৬ এএম

তৌহিদুল ইসলাম রবিন

বড্ড বেশী ভুল করে ফেলেছি

আবেগটাকে ভালোবাসা ভেবেছি।

তুমিতো সুখের খোঁজে এসেছিলে,

কাঁদতে চাওনি বলে আমার ভালোবাসায় নিজেকে ডুবালে।

যেখানে আমি দুঃখের সমাপ্তি ভেবে দাঁড়িয়ে ছিলাম,

সেখানে তুমি অসময়ের দুঃখটাকে দৌড়িয়ে সুখের থেকেও অনেকটা পথ এগিয়ে।

মাঝপথে বাহারি স্বপ্নে আমাকেও রাঙাতে চাইলে

নিজের সুখ পেয়ে সবটাই ভুলে গেলে।

বুঝতে আমার দেরী হলো

যখন দেখি তোমার দেওয়া লাল গোলাপটি এখনো লাগছে কালো,

অন্ধকারে আলো ছাড়া রঙ দিয়ে লাভ কি বলো?

বড্ড বেশী ভুল হয়ে গেছে আমার!

দ্রুতগতির মানব হয়েও দৌড়ে হেরেছি,

হাঁটতেগিয়েওশক্তিপাইনি

যখন শুনেছি তোমার সুখের সূচনার সবটা জুড়েই ছিলাম নাকি আমি।

বড্ড বেশী ভুল করে ফেলেছি

প্রাপ্যের অতিরিক্ত তোমায় থেকে আমিও চেয়ে  নিয়েছি,

সুখের জলে ডুব দেওয়ার ইচ্ছাটাকে সাঁতার শিখিয়ে দিয়েছি

তাই হয়তো কখনো নিরাশ করোনি।

রঙিন স্বপ্নের আবেগটাকে ভালোবাসা ভেবে,

আমি বোকারাম ভেবেছিলাম

এইবার বুঝি  দুঃখের ইতি ঘটবে।

দুঃখের দৌড়ে আমি যখন ক্লান্ত উম্মাদ ছেলে

শাড়ীর আঁচলে ঘাম মুছে ফেলেছো তোমার মায়াজালে।

আদায় করে নিয়েছো তোমার সব স্বার্থ

নিয়ে গেলে সুখ দিয়ে গেলে পঙ্গুত্ব।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer