প্রকাশিত: ১১/০৭/২০১৬ ৯:৩৭ পিএম

Shahid Pic Ukhiya 11-07-2016 (2) [Max Width 640 Max Height 480]শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজারস্থ ১৭ বিজিবির আওতাধীন তুমব্র“ বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার ৪ শ ৮৫ পিস ইয়াবা সহ ২ নারী পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতদের সোমবার সন্ধ্যায় পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছেন। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ১০ লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন। ১৭ বিজিবির আওতাধীন তুমব্র“ বিওপির হাবিলদার এফ এম মোস্তাকিমের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান সোমবার দুপুরে টহলদান কালে টেকনাফ থেকে তুমব্র“ বাজার যাওয়ার সময় সন্দেহ হলে তল্লাশী চালিয়ে ইয়াবা সহ ২ নারীকে আটক করেন। আটককৃত নারীরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং গ্রামের মৃত বাদলের স্ত্রী স্বর্ণা শীল (৭০), সুলাল শীলের স্ত্রী বুলবুল শীল (২৭)। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খাইর ঘটনার সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer