প্রকাশিত: ১৪/০৭/২০১৬ ৮:০২ পিএম

উখিয়া নিউজ ডটকম::

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রুতে ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বিজিবি। ১০ জুলাই রাতে কক্সবাজার ১৭ বিজিবির আওতাধীন তুমব্রু বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার ৪৮৫ পিস ইয়াবা ওই দুই নারী পাচারকারীকে আটক করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ১০ লক্ষাধিক টাকা বলে জানায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন ১৭ বিজিবির আওতাধীন তুমব্রু বিওপির হাবিলদার এফএম মোস্তাকিম।

আটককৃতদের সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত নারীরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং গ্রামের মৃত বাদলের স্ত্রী স্বর্ণা শীল (৭০), সুলাল শীলের স্ত্রী বুলবুল শীল (২৭)। নাইক্ষ্যংছড়ি থানা ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেন।

উল্লেখ্য, গত ১৭ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়েত মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে বিজিবি-পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত গোপন সূত্রে খবর পেয়ে নয়াপাড়াস্থ মাইক আমিনের বসত ঘরে হানা দিয়ে ব্যাপক তলাশী চালায়। এ সময় মিয়ানমারের তৈরি ২ মিনি ক্যান বিয়ার, ইয়াবা সেবনের উপকরণ সহ আমিনের স্ত্রী ফাতেমা বেগম ওরফে মান্না (২৮) কে হাতেনাতে আটক করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়েত মোহাম্মদ সাহেদুল ইসলাম ইয়াবা আমিনের স্ত্রী ধৃত ফাতেমা বেগম ওরফে মান্নাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেল হাজতে প্রেরণ করলেও আদালত জামিন দিয়ে দেন।

এক প্রতিক্রিয়ায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাফায়াৎ মুহম্মদ সাহে দুল ইসলাম বলেন, ইয়াবা ও মাদক পাচারকারী যত বড় শক্তিশালী হউক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer