প্রকাশিত: ২৬/০৭/২০১৬ ১০:১৩ পিএম , আপডেট: ২৬/০৭/২০১৬ ১০:১৪ পিএম

জসিম মাহমুদ, শাহপরীর দ্বীপ থেকে ::: IMG_20160726_220757টেকনাফ সাবরাং ইউনিয়নের বিছিন্ন শাহপরীর দ্বীপে পুকুরে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হয়েছেন। ঘটনার এক ঘন্টার পর তাদের আলাদাভাবে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। তাদের অবস্থা অবনতি বলে জানা গেছে। মঙ্গলবার বিকালে শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন। তিনি স্থানীয়দেরে বরাত দিয়ে জানান, মঙ্গলবার বিকালে শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩য় শ্রেণীর ছাত্র মোঃ সাদেক, মো. আরমান, ওয়াহেদ নুর তারা তিন বন্ধু বিকাল ৫ ঘটিকায় গোসল করতে নামে। এর কিছুক্ষন পর হঠাৎ করে তিন জনই পুকুরের পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার ১৫ মিনিটি পর স্থানীয় মো. রফিকসহ আরো কয়েকজন লোক এগিয়ে এসে শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার মো. ই্উনুছের ছেলে মো. আরমান ও উত্তার পাড়ার মো. নুর হোসেনের ছেলে ওয়াহেদ নুরকে পানি থেকে আহত অবস্থায় উদ্ধার করলে আরো এক জনর নিখোজ হন। পরে উদ্ধারকৃতদের গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে নিজ নিজ বাড়িতে নিয়ে যান। এর পর সন্ধায় ৭ টার দিকে নিখোঁজ মোহাম্মদ সাদেক শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার বাসিন্দা মোঃ জকরিয়ার ছেলে। সাদেক কে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে প্রেরণ করা হয়।হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় বলে জানান তার বাবা মোঃ জকরিয়ার ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer