
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রবাসী স্বামীকে রেখে কথিত প্রেমিকের হাত ধরে এক গৃহবধূ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরাগী গ্রামের এক প্রবাসীর স্ত্রী সাদিয়া (স্বামী প্রবাসে অবস্থান করছেন) গত ১ মে শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের দাবি, যাওয়ার সময় তিনি ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান।
পরিবারের সদস্যরা জানান, ওই সময় সাদিয়ার শাশুড়ি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সুযোগে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ গৃহবধূ সাদিয়ার বাবার নাম সাইফুল। তার বাবার বাড়ি কালিহাতী উপজেলার বলধী সাভার গ্রামের। প্রায় দুই বছর আগে তার বিয়ে হয় সরাগী গ্রামের এক প্রবাসীর সঙ্গে।
এ ঘটনায় রাকিব নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্বামীর পরিবার। রাকিবের বাবার নাম বাবর আলী। তার বাড়ি নিকরাইল ডাকঘর এলাকায় বলে জানা গেছে। পরিবারটির দাবি, রাকিবের সঙ্গে গৃহবধূর পূর্ব থেকে সম্পর্ক ছিল এবং তার সঙ্গেই তিনি চলে গেছেন।
বর্তমানে গৃহবধূকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


পাঠকের মতামত