প্রকাশিত: ১৭/০৮/২০১৬ ৯:১৫ পিএম

received_1104576456301181আব্দুল মালেক, কক্সবাজার

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন বিভাগের ছাত্র এহসানুল হক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর অসুস্থ। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম থেকে আসার পথে কক্সবাজার শহরের বিডিআর ক্যাম্প এলাকায় এ হামলার শিকার হন। টমটম যোগে বাস টার্মিনাল থেকে বাড়ি ফেরার জন্যে তিনি রওনা হন। সেসময় ১৫-১৬ বছরের ছয় যুবকও ওঠেন ওই টমটমে। বিডিআর ক্যাম্প এলাকায় আসলে তারা ছুরি দেখিয়ে তার কাছে থাকা ল্যাপটপ নিয়ে নেয়। তার কাঁধে থাকা ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে উপর্যুপরি বুকে এবং পিঠে ছুরিকাঘাত করে। পরে অন্য এক টমটম ড্রাইভার তাকে হাসপাতালে নিয়ে যান।
তিনি এখন শহরের ডিজিটাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, সেদিন রাত্রের অপারেশনের পর তিনি এখন আশংকামুক্ত।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...