প্রকাশিত: ১৬/০৭/২০১৬ ২:৪৬ পিএম

নিজস্ব প্রতিনিধি,লামা:
বান্দরবানের লামার সরই ইউনিয়নে দূর্গম এলাকা থেকে এক দোকান কর্মচারী খোকন নাথ (৩৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। ১৫ জুলাই শুক্রবার দিবাগত রাত ১১টায় সরই-লুলাইং সড়কের মেরাইত্তা ঝিরি নামক স্থানে তার লাশ পাওয়া যায়। সে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকার বোট অফিস নামক গ্রামের সুধাংশু নাথ এর ছেলে। নিহত খোকন নাথ সরই বাজারের কালাম সওদাগরের দোকানে চাকুরী করত।

>> Trader hacked to death in Lama

দোকান মালিক কালাম সওদাগর জানান, লুলাই বাজারের বেশ কয়েকজন দোকানদার নিয়মিত তার দোকান থেকে মালামাল বাকিতে ক্রয় করত। প্রতি শুক্রবার হলে তার দোকানের কর্মচারী খোকন নাথ সেখানে গিয়ে বাকি টাকা নিয়ে আসত এবং বিকেল ৪টার মধ্যে ফিরে আসত। যথারীতি শুক্রবার বকেয়া টাকা নিতে গিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তার ফিরে আসতে দেরী দেখলে খোজাখুজি শুরু হয়। অনেক খোজাখুজির পরে রাত ১১টায় সরই-লুলাইং সড়কের মেরাইত্তা ঝিরি নামক স্থানে রাস্তার পাশে ঝোঁপঝাড়ের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। খোকন নাথকে তার গোপন অঙ্গ চেপে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

খোকন নাথ এর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহজাহান বলেন, মেরাইত্তা ঝিরি ও লুলাইং এর মাঝামাঝি ঝিরি থেকে নিখোঁজ ব্যাবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

এঘটনায় সন্ধেহভাজন একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্দ রির্পোট পাওয়ারপর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...