প্রকাশিত: ২৯/০৭/২০১৬ ৮:২৬ পিএম

নিজস্ব প্রতিনিধি,লামাঃ
বান্দরবানের লামায় একজনকে অপরণ করা হয়েছে। ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার (৫৫) কে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের গোল বানের ঝিরি এলাকার তার নিজ বাড়ি থেকে ১০-১৫ জনের অস্ত্রধারী দল তাকে তুলে নিয়ে যায় বলে জানা গেছে। অপহৃত ব্যক্তি মৃত সৈয়দ উল্লাহর ছেলে ।

স্থানীয় সূত্র জানায়, রাত ২টার দিকে একদল ডাকাত গোলবানের ঝিরি এলাকায় মো. রিদুয়ান ও ছৈয়দ নুরের বাড়ি ডাকাতি করে অপহৃতের ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা নগদ ৪০হাজার টাকা ও ৪ভরি স্বর্ণসহ  অস্ত্রের মুখে নুরুল আবছারকে জিম্মি করে নিয়ে যায়। অপহরণকারীরা অপহৃত নুরুল আবছারের বড় ছেলে মো.মিজানকে ০১৮৩৮-৯৭৭৩২০ নাম্বারে গতকাল সকাল ৮টায় ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। চব্বিশ ঘন্টার মধ্যে টাকা দিতে না পারলে হত্যার হুমকি দেয় বলে জানান।

লামা থানার অফিসার ইনচার্স (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান আমরা ভোর রাত ৪টায় খবর পেয়ে ঘটনা স্থল ও আসপাস এলাকায় উদ্ধারের  অভিাযান চালাচ্ছি। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃতকে দ্রুত উদ্ধারের চেষ্ঠা চলতেছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...