এক মাসে তৃতীয় ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘আকভান’
বঙ্গোপসাগরে ক্রমেই শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। ‘অর্ণব’ ও ‘মুরাসু’র পর এক মাসের মধ্যে তৃতীয় ঘূর্ণিঝড় সৃষ্টির ...
নিউজ ডেস্ক;;
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোহিঙ্গা সন্দেহে ২২ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
আজ বুধবার সকাল ৯টায় ইমিগ্রেশন এলাকা থেকে সৌদি আরবগামী ওই যাত্রীদের আটক করা হয়। এয়ার এরাবিয়ার একটি বিমানে তারা রওনা হচ্ছিলেন।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবীর জানান, আটকদের কাছে বাংলাদেশের পাসপোর্ট ও ওমরাহ ভিসা ছিল।
তিনি বলেন, তারা সবাই রোহিঙ্গা কিনা এখনো নিশ্চিত হতে পারিনি। জিজ্ঞাসাবাদ চলছে। নিশ্চিত হতে পারলে আপনাদের জানাব।
পাঠকের মতামত