প্রকাশিত: ১০/০৮/২০১৬ ৯:১১ পিএম , আপডেট: ১০/০৮/২০১৬ ৯:১৪ পিএম

IMG_00677 copy [Max Width 320 Max Height 240]প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের পার্শ্ববর্তী পুকুরে তলিয়ে গেছে বিহারের ভবনের একটি অংশ। খবরটি এলাকায় ছড়িতে পড়লে বৌদ্ধ, হিন্দু, মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ বিহার ভাঙনের দৃশ্য দেখতে ভিড় জমান।

সরেজমিন পরিদর্শনে জানা গেছে, ক’দিন ধরে প্রবল বর্ষণের ফলে বুধবার (১০ আগস্ট) সকালের দিকে উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের মূল ভবনের রান্না ঘরের পার্শ্ববর্তী একটি অংশ পুকুরের দিকে হেলে পড়ে যায়। এতে আকঙ্কিত হয়ে পড়ে বিহারের বৌদ্ধ ভিক্ষুসহ বিহারের বসবাসরত শ্রামণরা।

উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি সুশীল বড়–য়া, সহ সভাপতি কমলশু বড়–য়া ও সাধারণ সম্পাদক প্লাবন বড়–য়া জানান, বেশ ক’দিন ধরে প্রবল বর্ষণের ফলে বিহার আঙ্গিনার পুকুরের পানি টইটম্বুর হয়ে পড়ে। গভীর এ পুকুরটির বাঁধ ভেঙে যায় এবং পাশে স্থিত বিহারের মূল ভবনের রান্না ঘর পুকুরে বিলীন হয়ে যায়। মূল ভবনও ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিহার কমিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ বুদ্ধিষ্ট ডেভেলপমেন্ট প্রোপ্রাম কক্সবাজারের চেয়ারম্যান সুরেশ বড়–য়া বাঙালিসহ বৌদ্ধ নেতৃবৃন্দ বিহার পরিদর্শনে আসেন। এসময় তারা বিহারটি দ্রুত সংস্কার ও ভাঙল কবলিত বিহারকে রক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষসহ বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...