প্রকাশিত: ২০/০৭/২০১৬ ৮:০৯ এএম

নিউজ ডেস্ক: সারাদেশে অন্তত ২৬১ ব্যক্তি ‘রহস্যজনক’ নিখোঁজ রয়েছে। এদের মধ্যে কক্সবাজার জেলার চারজন রয়েছে। তাদের অধিকাংশের বয়স ৩০ বছরের মধ্যে। গুলশান ও শোলাকিয়ার হামলার পর নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে ব্যাপক অনুসন্ধান শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিখোঁজের মধ্যে অনেকে এরই মধ্যে উগ্রপন্থায় জড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবার নিখোঁজ অনেকের ব্যাপারে সন্দেহাতীতভাবে উগ্রপন্থার সঙ্গে জড়িত থাকার তথ্য এখনও পাওয়া যায়নি।

তবে বর্তমান বাস্তবতায় যে কোনো তরুণের নিখোঁজ হওয়ার বিষয়টি বেশ গুরুত্ব সহকারে বিচার-বিশ্লেষণ করছে গোয়েন্দা সংস্থাগুলো।

নিখোঁজ তালিকার সন্দেহভাজন তরুণদের বেশিরভাগ ২০১৫ সালে বাসা থেকে নিরুদ্দেশ হয়। কেউ আবার চলতি বছরও নিখোঁজ হয়েছে।

সারাদেশে নিখোঁজদের ব্যাপারে র‌্যাবের তৈরি করা বিস্তারিত তালিকা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। নিখোঁজদের কিছু ছবিও র‌্যাব সূত্রে হাতে এসেছে।

নিখোঁজদের প্রাপ্ত তালিকায় কক্সবাজার জেলার চারজন রয়েছে।এরা হলো কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকার খাইরুল আমিন ওরফে পুতিক্যা, রামু উপজেলার মো: ইমরুল, টেকনাফের ইউসুফ, রাশেদুল ইসলাম।

র‌্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, নিখোঁজদের ব্যাপারে বেশ কিছু তথ্য এরই মধ্যে অভিভাবক ও গোয়েন্দা সূত্রে পাওয়া গেছে। তাদের মধ্যে অনেকে অস্বাভাবিকভাবে গৃহত্যাগ করেছে। নিখোঁজ সবার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, পুলিশের সব স্তর থেকে নিখোঁজ থাকা ব্যক্তিদের তালিকা করা হচ্ছে। কারা, কী কারণে নিখোঁজ হয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সব তথ্য মিলিয়ে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে। সুত্র:: কক্সবাংলা

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...