প্রকাশিত: ১৭/০৫/২০১৬ ১২:৪৭ পিএম

IMG_20160517_124731মাহমুদুল হক বাবুল ,উখিয়া::
উখিয়ায় আসন্ন ইউপি নির্বাচনে ২ নং রত্নাপালং ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়, শিক্ষানুরাগী, দানবীর ও রতœাপালং বাসীর প্রিয় নেতা, ন্যায় বিচারক ও অত্র ইউনিয়নের খেটে খাওয়া মানুষের আশ্রদাতা হিসাবে পরিচিত খাইরুল আলম চৌধুরী গণসংযোগ ও নির্বাচনী প্রচারনার মাঠে হাজার হাজার নারী পুরুষের গণ জোয়ার দেখে নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বর্তমানে বেহাল দশায় পড়ার পাশা পাশি জনশূণ্য হয়ে পড়েছে। শুধু তাই নয়, চেয়ারম্যান প্রার্থী খাইরু চৌধুরীর গণ জোয়ার দেখে কথিত নেতা নামধারীরা তা সহ্য করতে না পেরে বর্তমানে নির্বচনী মাঠে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। উক্ত ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের ফলে খাইরুল আলম চৌধুরীর জনপ্রিয়তা দিন দিন আরো বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাধার ভোটারদের মাঝে সে আরো জনপ্রিয় হয়ে উঠেছে। গত সোমবার ও মঙ্গলবার সে ইউনিয়নের কামারিয়ার বিল, থিমছড়ি, আমতলী, মধ্যম থিমছড়ি, তেলী পাড়া, তোলাতলী গয়ালমারা সহ বিভিন্ন এলাকায় চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরীর গণ সংযোগের খবরে এলাকার ছড়িয়ে পড়লে নিমিসেই শত শত নারী পুরুষ ভোটাররা তাদের প্রিয় চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরীকে এক নজর দেখার জন্য এলাকায় জনশ্রুতের সৃষ্টি হয়। তাই বর্তমানে ভোটারদের মূখে মূখে চেয়ারম্যান প্রার্থী খাইরু চৌধুরীর জয়ের ধনী ছাড়া আর কিছুই শুনা যাচ্ছেনা। চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরীর গণ জোয়ার দেখে তার ছোট্র সেই ১০ বছরের আদনান চৌধুরী গত সোমবার সন্ধা থেকে ভালুকিয়া হারুন মার্কেট, আমতলী, থিমছড়ি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেছেন। তার গণ সংযোগে মুগ্ধ হয়ে শত শত ভোটাররা তার সাথে গণ সংযোগের মাঠে নেমে পড়ে এবং তার পিতা খাইরুল আলম চৌধুীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য সে সকলের কাছে দোয়া ছেয়েছেন । চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় সুশাসন প্রতিষ্টা, ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্টান, মসজিদ মাদ্রাসা ও গ্রামীন অবকাঠামো উন্নয়নে নজির বিহীন বিপ্লব ঘটানোর পাশাপাশি সরকারের বরাদ্ধকৃত অর্থ এলাকার উন্নয়নের কাজে সঠিক ভাবে বন্টন করা হবে বলে তিনি জানান। তাই সে ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...