

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের ডাকাতির পরিকল্পনাকালে অস্ত্র ও গোলাবারুদসহ তিন ডাকাতকে আটক করেছেন বিজিবি জওয়ানেরা। আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি সুত্র জানায়, ৯ সেপ্টেম্বর (বুধবার) ৩টা ১৫মিনিটের দিকে সী-বিচ বিওপির দায়িত্বপুর্ণ এরিয়ার শিশু পার্কস্থ এলাকায় অভিযান চালিয়ে ১টি শুটার গান, ৭রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১টি বাটন মোবাইল, ১টি পিস্তল ও ১টি ইজিবাইকসহ তিন ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছেন। আটককৃত ডাকাতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার রওশন আলী ও ছমিরা ইয়াছমিনের ছেলে আল আমিন(১৯), একই এলাকার আব্দুল হাফেজ ও ফাতেমা বেগমের ছেলে রবিউল হাসান(২১), টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকার বশির আহমদ ও লায়লা বেগমের ছেলে নুরুল আবছার(২৬)। ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: হানিফুর রহমান ভুঁইয়া সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত