প্রকাশিত: ০২/০৯/২০১৬ ৯:০৭ পিএম

nahidবিশেষ প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মাধ্যমে দেশের মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা এর সুফল ভোগ করছেন। শিক্ষামন্ত্রী   কক্সবাজার সফরকালে জমিয়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
শুক্রবার একদিনের সফরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কক্সবাজার সাগর পাড়ের হোটেল সী প্যালেসে একটি অনুষ্ঠানে যোগদেন। এসময় তাঁর হোটেল সুটে মন্ত্রীকে স্বাগত জানিয়ে ফুলের শুভেচ্ছা জানান কক্সবাজার জেলা জমিয়াতুল মোদার্রেছীন নেতৃবৃন্দ। এসময় মন্ত্রী মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকারের অন্তরিকতার পাশাপাশি জমিয়াতুল মোদার্রেছীনের প্রচেষ্টার প্রশংসা করেন। শিক্ষামন্ত্রীর সাথে এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ, কে, এম ছায়েফ উল্যাহ।
এসময় জমিয়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জাফরুল্লাহ নুরী, জেলা জমিয়াতের সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আমির হোসাইন, জেলা জমিয়াতের সেক্রেটারী অধ্যক্ষ শাহাদত হোসাইন ও সদর উপজেলা জমিয়াতের সভাপতি সুপার মনছুর আলম আজাদসহ জমিয়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...