প্রকাশিত: ১৪/০৭/২০১৬ ৭:১৯ এএম

উখিয়া প্রতিনিধি :
সৌদিআরবের পবিত্র মক্কা নগরীর খোদাই এলাকায় প্রায় ৩৫ বছর ধরে বসবাসরত উখিয়া প্রবাসী মেহের আলী (৫৫) ছিনতাইকারীর হাতে নিহত হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। সে উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, মেহের আলী খোদাই এলাকায় বসবাস করে কফিলের গাড়ি চালক হিসেবে চাকুরী করে আসছিল। ওই দিন দায়িত্ব পালন শেষে তার নিজ বাড়িতে ঢুকার পথে ৩/৪ জন ছিনতাইকারী তার গলা চেপে ধরে টাকাকড়ি ছিনিয়ে নেয়ার একপর্যায়ে সে শ্বাসরুদ্ব হয়ে মারা যায়। সেখানে তার ৫ মেয়ে, ২ ছেলে ও ১ স্ত্রী রয়েছে। তার অকাল মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে  এসেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer