প্রকাশিত: ১৪/০৭/২০১৬ ১১:১৮ এএম

cox-sm20160714101036
নিউজ ডেস্ক: কক্সবাজার শহরে বৌদ্ধ ভিক্ষুর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ভিক্ষু মংয়াইনকে (৪৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বান্দরবানের লামার রুপসী পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মংয়াইন কক্সবাজার শহরের ক্যাং পাড়ার আলামং রাখাইনের ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, কক্সবাজার শহরের উমা তারাং ক্যাংয়ে বৌদ্ধ ভিক্ষু হামলার ঘটনার পর পালিয়ে যায় মংয়াইন। পরে গোপন সংবাদের ভিত্তিতে লামা উপজেলার রুপসী পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি জানান, আটকের পর অভিযুক্ত বৌদ্ধ ভিক্ষু মংয়াইনকে কক্সবাজার সদর থানায় আনা হয়েছে। এ ব্যাপারে প্রেস ব্রিফ্রিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে বুধবার (১৩ জুলাই) সকালে কক্সবাজার শহরের উমা তারাং ক্যাংয়ের বৌদ্ধ ভিক্ষু উপেন দিতার (৭০) ওপর হামলা চালায় আটক ভিক্ষু।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer