প্রকাশিত: ০৪/০৬/২০১৬ ৭:১০ পিএম

Cox Madrasha~1নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বদর মোকাম শামসুন নাহার হেফজ বিভাগের ৯ ছাত্রের হেফজ সম্পন্ন হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাদেরকে দস্তারবন্দি (পাগড়ি পড়ানো) করা হয়। এ উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত ‘দস্তারবন্দি ও বিদায় অনুষ্ঠানে’ প্রধান অতিথি ছিলেন বদর মোকাম জামে মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আবদুল গফুর। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা আবদুর রহিম রাহী। অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, ডিসকভার কক্স’র পরিচালক ও শর্ট ফিল্ম নির্মাতা আবদুল্লাহ নয়ন।

দস্তারবন্দি শিক্ষার্থী হল, মোঃ জুবায়ের, মোঃ হামিমুর রহমান তাছিন, মোঃ হাফিজুর রহমান, মোঃ শাকিল হোসেন, মোঃ আবদুল কাদের, মোঃ শাহীন, মোঃ আসাদুর রহমান, মোঃ ইয়াহিয়া ও মোঃ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা শামসুল আলম। হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন’র সার্বিক পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষক মোঃ কামাল উদ্দীন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নুরানী বিভাগের শিক্ষক মাওলানা নেজাম উদ্দীন, মাওলানা তামজীদ, শিক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকা ও এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করে পুরো অনুষ্ঠান মাতিয়ে তুলেন। অনুষ্ঠান শেষে হাফেজ হওয়া শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন অতিথিরা। এরপর শিক্ষার্থী ও বিশ^বাসীর কল্যাণ কামনায় দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...