ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ১১:৪১ এএম

পটুয়াখালীর বাউফলে একটি বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

কনে পক্ষের বাড়িতে অনুষ্ঠানে খাবার পরিবেশনের বর পক্ষের একজন অতিথিকে দুইটি রোস্ট দিতে রাজি না হওয়ায় বাকবিতণ্ডার ঘটনা ঘটে এবং পরে কয়েকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

শুক্রবার (৫ জুন) বেলা ৪টায় বাউফলের দাশপাড়া ইউনিয়নের একটি বিবাহ অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে খাবার পরিবেশন করার সময় ছেলে পক্ষের একজন অতিথি মুরগীর দুটি রোস্ট চান। পরিবেশক কনের চাচা রাসেল মোল্লাকে জানালে, আর নেই বলে জানান। এ সময় উভয় পক্ষ প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে কয়েকজন সংঘর্ষে জড়ায়। দুই পরিবারের অন্যান্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান তানজিল তিন জনকে চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ করা হয়নি। তবে ঘটনার বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...