ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ৫:৫৫ এএম


চট্টগ্রাম থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ঈদগাঁও ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক সহ একই পরিবারের ২ জন নিহত হয়েছেন।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ পাড়া এলাকায় কার্ভাডভ্যানের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ২ জন সহ চালকের মৃত্যু হয়। এঘটনায় আহত হন অন্তত ৫ জন। এসময় দুমড়েমুচড়ে যায় তাদের বহনকারী মাইক্রোবাসটি।

‎নিহতরা হলেন, ঈদগাঁওয়ের মাইজ পাড়ার ফেরদৌস আলম ফিরুজ (৫০), মিফতা (১৬) ও নতুন অফিস এলাকার মাইক্রোবাস চালক মুন্না (৩৫)।

‎জানা যায়, নিহত ফেরদৌস আলম ফিরুজের পরিবার চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টার থেকে বিয়ের অনুষ্ঠান শেষ মাইক্রোবাস যুগে কক্সবাজারের পথে রওনা হন। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসের। এসময় ঘটনাস্থলেই নিহত হন ফেরদৌস। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাস চালক মুন্না ও মিফতাকেও মৃত ঘোষণা করেন।

‎জানা যায়, মাইক্রোবাসে ফেরদৌসের পরিবারের অন্তত ১৫ সদস্য ছিলেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

‎এদিকে ঈদগাঁওয়ের মাইজ পাড়ায় নিহত ফেরদৌসের পরিবারে মৃত্যুর খবর পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতদের মরদেহ আইনি কার্যক্রম শেষে ঈদগাঁওয়ের আনার প্রস্তুতি চলছে বলে জানান নিহতের পরিবার।

পাঠকের মতামত

উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে মোহাম্মদ হাসান ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলির পর সবাইকে সতর্ক থাকতে মাইকিং ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

কক্সবাজারে দেশের ৩য় সাবমেরিন ক্যাবল চালু হচ্ছে আগামী বছর

দেশের ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদা মেটাতে এবং তথ্যের মহাসড়কে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখতে কক্সবাজারেই স্থাপিত হচ্ছে ...
Single Page Footer