প্রকাশিত: ১৭/০৯/২০১৬ ৯:২৩ পিএম

বান্দরবান প্রতিনিধি::

bbnবান্দরবানের রুমায় রিজুক ঝরনার পানিতে গোসল করতে নেমে বগুড়া আজিজুল হক কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তৌফিক সিদ্দিকী (৪৮) নিখোঁজ হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা গেছে, জেলার রুমা উপজেলার দর্শনীয় স্থান রিজুক ঝরনায় যান অধ্যাপক তৌফিক সিদ্দিকীসহ ১৭ জন পর্যটকের একটি দল। এ সময় রিজুক ঝরনার স্বচ্ছ পানিতে গোসল করতে গিয়ে অধ্যাপক তৌফিক সাঁতরে সাঙ্গু নদীতে চলে যান। এর পর থেকে আর তাঁর খোঁজ মেলেনি। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এ ব্যাপারে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। রিজুক ঝরনার পাশে সাঙ্গু নদীতেও খোঁজা হচ্ছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer