ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৬/২০২৩ ৭:৩০ পিএম

সাতক্ষীরায় প্রেমে ছ্যাঁকা খেয়ে রাগে দুঃখে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন আহাদ আলী (২০) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার (১০ জুন) বেলা ১১টায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সাথে একই গ্রামের এক স্কুলছাত্রীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি ওই মেয়েটির পাশ্ববর্তী গ্রামে বিয়ে হয়ে যায়। এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন। ক্ষোভে, দুঃখে ও অভিমানে তিনি মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন। পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে তিনি শনিবার সকাল ১১টায় নিজ বাড়িতে কাজটি করেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...