উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ৯:০১ পিএম

উখিয়ার পালংখালী ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

সোমবার (৩০ জুন) সকালে কক্সবাজার জেলা কারগার থেকে গফুরকে আদালতে নিয়ে আসা হলে পুলিশের তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

এসময় গফুরের পক্ষে তার আইনজীবী জামিন শুনানির আবেদন করলেও আদালত তা গ্রহণ করেন নি।

গত ২২ জুন (রবিবার) রাজধানী ঢাকার পল্টন এলাকায় একটি আবাসিক হোটেল থেকে গফুর’কে গ্রেফতার করে পুলিশ।

এরপর ২৪ জুন (মঙ্গলবার) কক্সবাজারের আদালতে তোলা হলে উখিয়ার যুবদল নেতা অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে গফুরকে কারাগারে প্রেরণ করা হয়।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...