প্রকাশিত: ২৮/০৯/২০১৬ ১০:০৮ এএম

bidআতিকুর রহমান মানিক::
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি উখিয়ার দূর্ণীতিবাজ ডিজিএম নূরুল হোছাইন ও টেকনাফের ডিজিএম বলাই মিত্রকে অবশেষে বদলী করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর পবিস মানব সম্পদ পরিদপ্তরের পরিচালক মোঃ শহীদুল ইসলাম ও সহকারী পরিচালক আনিছুর রহমান স্বাক্ষরিত (স্মারক নং-১৯-৫০৮) এক আদেশে তাদের বদলী করা হয়। বদলী হওয়া দুই কর্মকর্তার বিরূদ্ধে বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও ঘুষ বানিজ্যের অভিযোগ ছিল। এর মধ্যে উখিয়া উপজেলার অন্যসব এলাকায় লোডশেডিং করে ঘুষের বিনিময়ে ইনানীর তারকা হোটেল রয়েল টিউলিপ এ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভিযোগ উঠে ডিজিএম নূরুল হোছাইন এর বিরূদ্ধে। এ নিয়ে কয়েকদিন আগে উখিয়া নিউজ ডটকমে তথ্যবহুল  সংবাদ প্রকাশিত হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। এরপর উখিয়ার ডিজিএম নূরুল হোছাইনকে চট্টগ্রাম পবিস-১ ও টেকনাফের ডিজিএম বলাই মিত্রকে কুমিল্লা পবিস-৩ এ বদলী করা হয়েছে। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার নূর মোহাম্মদ আজম মজুমদার জানান, বদলীর বিষয়টি শুনেছেন, তবে লিখিত অর্ডার এখনো আসেনি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer