প্রকাশিত: ০৯/০৯/২০১৬ ৮:৪০ এএম

coxs-bazar-beach-0120160104161932কক্সবাজার প্রতিনিধি: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। দীর্ঘ এ সৈকতে ঈদের ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। তাই পর্যটকদের স্বাগত জানাতে হোটেল, মোটেল ও বার্মিজ মার্কেটগুলো প্রস্তুত রাখা হয়েছে। আর পর্যটকদের বাড়তি নিরাপত্তার জন্য ব্যবহার নিচ্ছে ট্যুরিস্ট পুলিশও।

পর্যটকদের আনন্দ আরো বাড়িয়ে দিতে পর্যটন কেন্দ্র, হোটেল-মোটেল রিসোর্টগুলো সাজছে নতুন সাজে। পর্যটকদের নানান সুযোগ-সুবিধা দিতে যাবতীয় প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। বসে নেই বার্মিজ দোকানের ব্যবসায়ীরাও। তারাও দোকানকে নতুন সাজে সাজাতে ব্যস্ত।

হোটেল মালিক সমিতি বলছে, পর্যটকদের কাছে ঈদের ছুটিকে আনন্দময় করে তুলতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে পর্যটকদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান কক্সবাজার জোন ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী।

 

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer