প্রকাশিত: ২৭/০৫/২০১৬ ৩:০২ পিএম

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফরিদপুর জেলার সালথা উপজেলায় আচরণবিধি লংঘনের দায়ে ছানোয়ার হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে একদিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে তাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বৃহস্পতিবার তাকে এ দণ্ড প্রদান করেন ফরিদপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান। দণ্ডপ্রাপ্ত ছানোয়ার হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ছোট ভাই।ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, ছানোয়ার হোসেন বৃহস্পতিবার উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা গ্রামে তার ভাবী মমতাজ বেগমের প্রচারণা কালে আচরণ বিধি লঙ্গন করে। পরে তাকে হাতে নাতে ধরে এ সাজা প্রদান করা হয়।

ছরোয়ারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...